কিভাবে আপনার কোর্সের যাবতীয় রিসোর্স খুঁজে পাবেন তা এখানে দেখুন।
ভর্তি হওয়ার পর আপনাকে একটি একটি ডেডিকেটেড ফেসবুক গ্রুপ বা অ্যাপের এক্সেস দেওয়া হবে। প্রতিদিনের লাইভ ক্লাসের লিংক ক্লাসের অন্তত ১০-১৫ মিনিট আগে সেখানে শেয়ার করা হবে।
প্লাটফর্মের 'Featured Post' বা 'Announcement' সেকশনে সারা মাসের এবং বর্তমান সপ্তাহের রুটিন পিন (Pin) করে দেওয়া থাকে। সেখানে ক্লিক করলেই রুটিনটি বড় করে দেখতে পারবেন।
যদি কোনো কারণে লাইভ ক্লাস মিস হয়ে যায়, তবে চিন্তার কিছু নেই! প্রতিটি লাইভ ক্লাসের ২৪ ঘণ্টার মধ্যে সেটির রেকর্ডেড ভার্সন আমাদের ওয়েব পোর্টাল বা আর্কাইভ সেকশনে যুক্ত করে দেওয়া হয়।
প্রতিটি ক্লাসের সাথে সংশ্লিষ্ট লেকচার শিট বা PDF নোটও রেকর্ডেড ক্লাসের নিচেই দেওয়া থাকে। আপনি যেকোনো সময় সেগুলো দেখে পড়তে বা প্রিন্ট করে নিতে পারেন।